বাংলাদেশের তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে বিইএফ গভীর শোক প্রকাশ করছে। তিনি ৩০ ডিসেম্বর ২০২৫ তারিখে সকাল আনুমানিক ৬টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বেগম খালেদা জিয়া ১৯৯১ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত, ১৯৯৬ সালে স্বল্প সময়ের জন্য এবং পুনরায় ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তার নেতৃত্বে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তিত হয় এবং নির্বাচন ব্যবস্থা শক্তিশালী করতে গৃহীত বিভিন্ন সংস্কার দেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছেন।
জাতির প্রতি বেগম খালেদা জিয়ার অবদান বিইএফ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে এবং এই শোকাবহ মুহূর্তে তার শোকসন্তপ্ত পরিবার-পরিজনসহ সকলের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে।




